সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রধান আসামি সুমন ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

 গাইবান্ধার সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি হাসানুজ্জামান সুমনকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৬ জুন বিকেলে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সোহরাব সরদার, আলামিনসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫ জন ইতোমধ্যে জামিনে মুক্ত রয়েছেন। প্রধান আসামি সুমন ঘটনার পর থেকে পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তারা বলেন, আইন নিজের হাতে না নিয়ে যেকোনো বিরোধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রধান আসামি সুমন ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬