সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সীমান্তে পুশইন বেড়েছে, ভারতকে প্রোপার চ্যানেলে ফেরতের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আজ মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সীমান্তে পুশইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি।”

ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা প্রকৃত বাংলাদেশি নাগরিক, তাদের অবশ্যই প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো উচিত। আমরা অন্য দেশের অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠাই, ভারতের কাছ থেকেও আমরা একই ধরনের আচরণ আশা করি। আমরা স্পষ্টভাবে বলেছি—যদি কেউ আমাদের দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই গ্রহণ করবো।”

ভারতের সঙ্গে এ নিয়ে কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমাদের পর্যায়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও যোগাযোগে রয়েছে।”

সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আশ্বস্ত করেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। আমাদের জনগণ নিরাপদ রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। বর্ডারে কোনও অশান্তি হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে পুশইন বেড়েছে, ভারতকে প্রোপার চ্যানেলে ফেরতের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫