সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠির মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার ভোরে তাদের রাজাপুর থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকার বাসিন্দা মো. বেল্লাল হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৫) এবং মো. বাদল হাওলাদারের ছেলে মো. আলিম হাওলাদার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুল হাওলাদারকে এবং মালিবাগ এলাকা থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রাজাপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক হাওলাদার বলেন, “মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬