সর্বশেষ
বেগমগঞ্জে ছয়ানী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে দুই অটোরিকশা চালকের ৬ মাসের কারাদণ্ড সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ স্বপ্নসারথী সদস্যদের মাঝে হাঁস-মুরগীর বাচ্চা ও উপকরণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি চৌমুহনীর আবাসিক হোটেলে ডিবি ও পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান, গ্রেফতার ১৪ পলাতক চেয়ারম্যানের ছায়া নিয়ন্ত্রণে ইসলামী ইন্স্যুরেন্স? বোর্ডে অনলাইন উপস্থিতি, অনুমোদনহীন নেতৃত্ব, ক্লেইম জট ও আর্থিক অনিয়মের অভিযোগে তোলপাড় ভোলায় ৬ মাসের শিশুর জননীকে পিটিয়ে রক্তাক্ত করল পাষণ্ড স্বামী বিজেসির সভায় সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

বেগমগঞ্জে ছয়ানী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

 কাশেম বিন আবু জুবায়ের নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব জামায়াতের উদ্যোগে একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ছয়ানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে পূর্ব বাজারে লুসিড হেলথ কেয়ারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা। এ সময় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম এবং ৫নং ছয়ানী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন। র্যালি ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী, যুব বিভাগের সদস্য অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে ছয়ানী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬