সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

বেগমগঞ্জে ছয়ানী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

 কাশেম বিন আবু জুবায়ের নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব জামায়াতের উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ছয়ানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে পূর্ব বাজারে লুসিড হেলথ কেয়ারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা। এ সময় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম এবং ৫নং ছয়ানী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন। র‍্যালি ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী, যুব বিভাগের সদস্য অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে ছয়ানী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬