সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

হাজতখানার টয়লেটে পড়ে আহত হলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। এসময় আদালতের হাজতখানায় রাখা অবস্থায় টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং রক্তাক্ত হন।

সোমবার (২৬ মে) এ ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ। তিনি বলেন, “গত বছরের নভেম্বর থেকে কামরুল ইসলাম জেলহাজতে রয়েছেন। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ, পাকস্থলীর ক্যানসারে ভুগছেন এবং ওজন দ্রুত কমে যাচ্ছে। আজ সকালে টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের অংশে আঘাত পান এবং রক্তপাত হয়। তাৎক্ষণিকভাবে হাজতখানায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে।”

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি কামরুল ইসলামকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, তার নামে থাকা ১৫টি ব্যাংক হিসাবে মোট ১৬ কোটি ৭৭ লাখ টাকা জমা হয়, যার মধ্যে ১৩ কোটি ২২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে মোট ৩ কোটি ৫৫ লাখ টাকা জমা রয়েছে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজতখানার টয়লেটে পড়ে আহত হলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

আপডেট সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫