সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

গাইবান্ধার রেস্টুরেন্টে চাঞ্চল্যকর ঘটনা: শিশু ধর্ষণচেষ্টায় তীব্র উত্তেজনা, আটক ১

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মচারীকে স্থানীয়রা রেস্টুরেন্টের ভেতর অবরুদ্ধ করে রেখেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল ১টার দিকে ভেরামারা ব্রিজের সামনের ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এক শিশুকে ফুসলিয়ে ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে কর্মচারী আমির হোসেনের বিরুদ্ধে। ঘটনা জানাজানির সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে অভিযুক্ত আমির হোসেন রেস্টুরেন্টের ভেতরে অবরুদ্ধ রয়েছে। উত্তেজিত জনতার কারণে রেস্টুরেন্টের চারপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ঘটনার পর এলাকাবাসী দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার রেস্টুরেন্টে চাঞ্চল্যকর ঘটনা: শিশু ধর্ষণচেষ্টায় তীব্র উত্তেজনা, আটক ১

আপডেট সময় : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬