সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার নবীগঞ্জে ঢাকা- সিলেট মহা সড়কে রাস্তা পারাপারে ট্রাক চাপায় সিএনজি শ্রমিক সোহেল নিহত। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সম্পাদক মোঃ মাসুম রানা র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশের পর জামিনে মুক্ত সাংবাদিক রেজানুর ইসলাম ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেক আইডির আড়ালে অপপ্রচার: কবরের উপর ভবন নির্মাণের ঘটনা নিয়ে তোলপাড় নরোত্তমপুর ইউনিয়ন

র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক,
  • আপডেট সময় : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যার আলোচিত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে সংস্থাটি। র‌্যাব সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানায় দায়েরকৃত আলোচিত হত্যা মামলার তদন্তে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরের সম্পৃক্ততার তথ্য উদঘাটিত হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল গত ২১ জুন বিকেলে কোতোয়ালি থানার লয়েল রোডস্থ নবী মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বাবুল সওদাগর সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র। র‌্যাবের দাবি, জঙ্গল সলিমপুরে সংঘটিত র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে তিনি একজন গুরুত্বপূর্ণ আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে। র‌্যাব-৭ জানায়, অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্থাটি সবসময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আলোচিত এ মামলার তদন্তেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬