সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

ফাঁসেরটেকে মাদকের আস্তানায় অভিযান: স্থানীয়দের হাতে আটক ৪, পুলিশের হেফাজতে হস্তান্তর

এস এম সবুজ, ঢাকা
  • আপডেট সময় : ০২:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানার ফাঁসেরটেক এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার সন্ধ্যার পর ভাটারা ৪০ নম্বর ওয়ার্ডের ফাঁসেরটেক এলাকার বাড়িধারা জে-ব্লকের বালুর মাঠ সংলগ্ন একটি কথিত মাদক আস্তানায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— নুসরাত (২৫), লিলি (৫০), কাজল (৩৬) এবং শরিফ (৩২)। তারা দীর্ঘদিন ধরে ভাটারা থানার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের উদ্যোগে পরিচালিত অভিযানে চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

এলাকাবাসীর ভাষ্যমতে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভাটারা থানা বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা ও দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে ভাটারা থানা বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী বলেন, “দীর্ঘদিন ধরে ভাটারা এলাকার বিভিন্ন স্থানে মাদকের বিস্তার ছিল উদ্বেগজনক। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কোনো ধরনের আপস নয়। সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

খবর পেয়ে ভাটারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে নিজেদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফাঁসেরটেকে মাদকের আস্তানায় অভিযান: স্থানীয়দের হাতে আটক ৪, পুলিশের হেফাজতে হস্তান্তর

আপডেট সময় : ০২:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬