সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

পিকআপে মিললো ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ, আটক-১

কামাল হোসেন বেনাপোল
  • আপডেট সময় : ০৪:৪০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপসহ সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটক সৈয়দ মোস্তাকিন আল মামুন মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিকআপে মিললো ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ, আটক-১

আপডেট সময় : ০৪:৪০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬