সর্বশেষ
বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত শার্শায় গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার, পলাতক ২ জনের সন্ধানে অভিযান অব্যাহত কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোঃ সুমন মৃধা দুটি কিডনি বিকল, জীবন বাঁচাতে ৩৫ লাখ টাকার আকুতি: মানবিক সহায়তার অপেক্ষায় বিলিভ সুছিয়াং খুলনায় মসজিদে গুলি, এক মুসুল্লির জীবন সংকটাপন্ন ডিএনসির ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গুণীজনকে সম্মান জানানো মানেই জাতির ভবিষ্যৎকে সমৃদ্ধ করা: চট্টগ্রামে মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে শার্শা ও বেনাপোলে কর্মসূচীর উদ্বোধন একজন গানের কারিগর বিজয় সরকার। তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন

বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

ন্যায্য মজুরির দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর শ্রমিকরা।
রোববার (১৪ জুন) সকালে বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০১২ সালে বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের কাছ থেকে প্রতি টন পণ্য হ্যান্ডলিং বাবদ ৩৩ টাকা আদায় করলেও শ্রমিকদের দেওয়া হতো ১৮ টাকা। বর্তমানে হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি পেয়ে ৭৮ টাকায় পৌঁছালেও শ্রমিকদের মজুরি এখনও ১৮ টাকাতেই সীমাবদ্ধ রয়েছে।
শ্রমিকদের দাবি, প্রতি টন পণ্য হ্যান্ডলিংয়ে ম্যানুয়াল শ্রমিকদের মজুরি ৩৫ টাকা এবং অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রে ৩০ টাকা নির্ধারণ করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনস্থলে উপস্থিত হন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন, এবং ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলী।
পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ শ্রমিকদের দাবিসমূহ এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। তারা জানান, শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ সরকারের চলমান বাজেট প্রণয়ন প্রক্রিয়া বিবেচনায় নিয়ে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকরা তাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন।
তবে শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এক মাস পর পুনরায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিকদের কর্মসূচির কারণে সকালে বন্দর এলাকায় সাময়িকভাবে কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত

আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬