সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ন্যায্য মজুরির দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর শ্রমিকরা।
রোববার (১৪ জুন) সকালে বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০১২ সালে বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের কাছ থেকে প্রতি টন পণ্য হ্যান্ডলিং বাবদ ৩৩ টাকা আদায় করলেও শ্রমিকদের দেওয়া হতো ১৮ টাকা। বর্তমানে হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি পেয়ে ৭৮ টাকায় পৌঁছালেও শ্রমিকদের মজুরি এখনও ১৮ টাকাতেই সীমাবদ্ধ রয়েছে।
শ্রমিকদের দাবি, প্রতি টন পণ্য হ্যান্ডলিংয়ে ম্যানুয়াল শ্রমিকদের মজুরি ৩৫ টাকা এবং অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রে ৩০ টাকা নির্ধারণ করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনস্থলে উপস্থিত হন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন, এবং ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলী।
পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ শ্রমিকদের দাবিসমূহ এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। তারা জানান, শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ সরকারের চলমান বাজেট প্রণয়ন প্রক্রিয়া বিবেচনায় নিয়ে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকরা তাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন।
তবে শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এক মাস পর পুনরায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিকদের কর্মসূচির কারণে সকালে বন্দর এলাকায় সাময়িকভাবে কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত

আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬