শার্শায় গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার, পলাতক ২ জনের সন্ধানে অভিযান অব্যাহত
- আপডেট সময় : ১২:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। সোমবার (১৫ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক নারী পাঁচজনকে আসামি করে শার্শা থানায় গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যায়। পরে একজন তাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে অন্য আসামিরা ভয়ভীতি দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
মামলা দায়েরের পরপরই যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলমের সমন্বয়ে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসিব আল হাসান (১৯), আ. রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পলাতক আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে























