সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক!

 কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের জুমারখুকশিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শংকিত অভিভাবকরা। একাধিক শিক্ষার্থীর অভিভাবক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তাদের সন্তানেরা প্রকৃত শিক্ষা পাচ্ছে না, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি তাদের মূল অভিযোগ বলে উল্লেখ করেন। উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জুমারখুকশিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। অথচ এখানেই হযবরল অবস্থা, এ সময় তারা নিজেদের নিম্ন আয়ের অসহায় পরিবার, এবং কিন্ডারগার্টেনে পড়ানোর খরচ যোগাতে অপারগ উল্লেখ করে তাদের সন্তানদের প্রকৃত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের সূত্র ধরে গত বৃহস্পতিবার ১০ জুন জুমারখুকশিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, সেখানে মাত্র ১ জন শিক্ষক পাঠদানে রয়েছেন। বিদ্যালয় সূত্র নিশ্চিত করে বিদ্যালয়টিতে কর্মদিবসে ৬ জন শিক্ষক উপস্থিত থাকার কথা ছিলো। এ সময় বিদ্যালয়ের হাজিরা খাতায় ১ জন শিক্ষকের সাক্ষর পাওয়া যায়, এছাড়াও বিদ্যালয়ে সংরক্ষিত শিক্ষকদের মুভমেন্ট খাতায় কোনো শিক্ষক সম্পর্কিত কোনো তথ্য নেই।শিক্ষকদের অনুপস্থিতি বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন মুঠোফোনে জানান, তিনি উপজেলা সদরে রয়েছেন। এছাড়াও তিনি বলেন, একজন শিক্ষকের বাবা মৃত্যু বরণ করেছেন, অন্যদের খবর বলতে পারছিনা।এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, অনুপস্থিতির প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক!

আপডেট সময় : ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬