সর্বশেষ
২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময় নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ

রংপুরে মাদকবিরোধী অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, রংপুর |
  • আপডেট সময় : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশ।

রবিবার (৩ মে) রাতে গংগাচড়া মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এ-সার্কেল)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গংগাচড়া মডেল থানার একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে গংগাচড়া উপজেলার ৮ নম্বর মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীরপাড়া এলাকায় একটি সেতুর ওপর অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে মোঃ রবিউল ইসলাম (২৮) ওরফে রবি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মোঃ আব্দুর রশিদ ওরফে টাংরাসহ আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।
আটক রবিউল ইসলাম রংপুর জেলার গংগাচড়া উপজেলার তালপট্টি হাজীরপাড়া গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে।
পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার হেফাজত থেকে ৯ বোতল এস্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুরে মাদকবিরোধী অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬