সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও অনিকের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত পলাশ মেম্বারের অনুসারীরা পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

অভিযোগে জানা যায়, পলাশ মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত লেবাসধারী জয়নাল এবং কুখ্যাত দর্শনকারীর ছেলে, পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সন্ত্রাসী কায়দায় ওয়ারিশ কামলার বাড়িতে প্রবেশ করে “প্রতিবাদী কণ্ঠ” লেখা সম্বলিত জার্সিগুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগীদের দাবি, জার্সিগুলো দিতে অস্বীকৃতি জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভয়ভীতির মুখে অনিক বাধ্য হয়ে জার্সিগুলো তুলে দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পলাশ মেম্বারের নেতৃত্বে এলাকায় ভয়ভীতি, দখলবাজি, হুমকি ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করা হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেকেই ভয়ের কারণে মুখ খুলতে সাহস পাচ্ছে না। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের প্রতিনিয়ত ভয়ভীতি ও হামলার শিকার হতে হচ্ছে।

সচেতন মহল মনে করছে, স্বাধীন মতপ্রকাশ ও “প্রতিবাদী কণ্ঠ”-এর মতো প্রতিবাদী প্ল্যাটফর্মকে দমিয়ে রাখতে একটি চক্র ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে সন্ত্রাস, হামলা, দখলবাজি কিংবা ভয়ভীতি দেখিয়ে সত্যের কণ্ঠ কখনো স্তব্ধ করা যাবে না।

“প্রতিবাদী কণ্ঠ” পরিবার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সত্যের পক্ষে আমাদের অবস্থান ছিল, আছে এবং থাকবে — ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১২:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬