সর্বশেষ
খাগড়াছড়ি জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম নারী ইউএনও । মিজ্ সাধনা ত্রিপুরা ‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’ চিরবিদায় নিলেন মোঃ শহিদ উল্লাহ মাইজভান্ডারি, শোকে স্তব্ধ স্বজন ও শুভানুধ্যায়ীরা বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ পাবনা সদরে তারাবাড়িয়ায় “মাদক বিরোধী মিছিলের ডাক। নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি একটি গাছ একটি পরিবারের জন্য সম্ভল — এমপি ওয়ারেছ আলী মামুন অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরের ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ

র‌্যাব-৭’র অভিযানে ৭০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন কারবারি আটক

 বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

 চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে কুমিল্লা জেলা থেকে কক্সবাজার জেলার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট বাজারের উত্তর পাশে অবস্থিত খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামানো হলে গাড়ির চালক ও পেছনের যাত্রী আসনে থাকা অপর দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে র‌্যাব সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি খাকি রঙের কার্টনের ভেতরে বিভিন্ন আকারের ২৭টি বান্ডিলে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন— কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলী এলাকার মৃত ইছাহাকের ছেলে মো. সোহেল (৩২), মো. জাফর আলমের ছেলে মো. সারোয়ার কামাল প্রকাশ কালু (৩৩) এবং মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকার গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)। র‌্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।” উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত আলামত ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‌্যাব-৭’র অভিযানে ৭০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন কারবারি আটক

আপডেট সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬