সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

নালিতাবাড়ীতে টয়লেট থেকে নিখোঁজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক

 মনজুরুল হক। নালিতাবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের বৃদ্ধ চাঁন মিয়া পাগলার টয়লেট থেকে একদিন আগে তারই বাড়ি থেকে নিখোঁজ এগারো বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের মোবাইলে স্বীকারুক্তির পর শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। একইসাথে এলাকাবাসীর হাতে আটক অভিযুক্ত যুবক বিল্লাল হোসেন এর বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সানজিদা আক্তার নামে ওই কন্যাশিশুকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছিল বিল্লাল হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবা-মা হারা কন্যাশিশু সানজিদা তার নানী চাঁন ভানুর কাছে ছোটবেলা থেকে লালন-পালন হয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সানজিদা প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়ি না ফিরলে স্বজনেরা তাকে রাতে থেকে শুক্রবার বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সানজিদার স্বজনেরা বিল্লালের মা তহুরন নেছাকে চাপ সৃষ্টি করলে বিকেলে পলাতক ছেলে বিল্লালের মোবাইল নম্বর দেন। পরে ওই নাম্বারে ফোন করে সানজিদার কথা জানতে চাইলে সে সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। পরে টয়লেটে গেলে সানজিদার মরদেহের সন্ধান পাওয়া যায়। এসময় এলাকাবাসী বিল্লালের বাবা-মা-বোনকে আটক করে পুলিশকে খবর দেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে টয়লেট থেকে নিখোঁজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক

আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬