সর্বশেষ
হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি এম এ এম ট্রেডিং–লর্ড ট্রাভেলসের ফ্রি ওমরাহ, প্রথম বিজয়ী ওয়াসিফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাতে দক্ষিণ হালিশহর মাদ্রাজীশাহ পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সচেতনত যুব সমাজের সহযোগিতায় ইপিজেড থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাজীশাহ পাড়া আবুল খায়ের গলি সংলগ্ন ‘সাগর ভিলা’র চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় ওই ভবনের একটি কক্ষ থেকে মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর নিজামের দেহ তল্লাশি করে ২০০ পিস এবং তার ঘরের আলমারি থেকে আরও ২০০০ পিসসহ মোট ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭০,৭২০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতার নিজাম ওই এলাকার মমতাজ কলোনির আহম্মদ কবিরের ছেলে। সে বর্তমানে সাগর ভিলার ওই কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। ইপিজেড থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬