সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ ৯ জন গ্রেফতার

 ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

 মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আল আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে,এই সময় একই গ্রামের আরেক অভিযুক্ত রুহুল আমিন (৩৮), পিতা- বাচ্চু মিয়া, তাকেও নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ,এছাড়াও কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা রুবেল (৩১) নামের আরও এক সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান,আমাদের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ ৯ জন গ্রেফতার

আপডেট সময় : ০২:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬