সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। ধোবাউড়া থানা পুলিশ উপজেলার এক ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে । নিহতের নাম দুলাল খান । তিনি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা । সে পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়,আজ ৪ মে সোমবার সকালে ফারুক হাজী সাহেবের ফিশারির পুকুর পাড়ে দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । কিন্তু হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬