সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তথাকথিত মানবাধিকার সংগঠনের আড়ালে প্রতারণার অভিযোগ, আলোচনায় নুরুল্লাহ আল আমিন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৩২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

তথাকথিত “আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিনকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠে এসেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের দাবি, তারা প্রমাণসহ একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। এসব অভিযোগে বলা হয়, মানবাধিকার কার্যক্রমের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, তবে প্রতিশ্রুত সেবা বা কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি।
কিছুদিন নীরব থাকার পর সম্প্রতি নুরুল্লাহ আল আমিন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নতুন মনোগ্রাম, লোগোর রঙ ও ডিজাইন পরিবর্তনের মাধ্যমে ভিন্ন পরিচয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন।
এদিকে, দেশের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভবিষ্যতে আরও মামলা হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
অভিযোগকারীরা আরও জানান, সংশ্লিষ্ট সংগঠনের কোনো স্থায়ী অফিস বা নির্দিষ্ট ঠিকানা নেই। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয় বলে দাবি করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠে এসেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে নুরুল্লাহ আল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একইসঙ্গে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো প্রতারণার শিকার না হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তথাকথিত মানবাধিকার সংগঠনের আড়ালে প্রতারণার অভিযোগ, আলোচনায় নুরুল্লাহ আল আমিন

আপডেট সময় : ১১:৩২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬