সর্বশেষ
সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন উপস্থিতি সংকটে তীব্র অসন্তোষ নোয়াখালীর স্বাস্থ্যখাতে নতুন গতি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আবু সুফিয়ান বাবু আহত নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগে স্কেভেটর ও ট্রাক জব্দ গোল্ড স্যান্ড কোম্পানির কর্মচারীকে ঘিরে অপপ্রচার ও গুজবের অভিযোগ চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে ভয়াবহ আগুন ঢাকা চকবাজারে জুমার দিনে জাঁকজমকপূর্ণ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চৌমুহনীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রতিবন্ধীদের নামে ১ কোটি ৬৭ লাখ টাকার ঋণ কেলেঙ্কারির অভিযোগ: মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঞ্চল্যকর ঘটনা নাটোরে কৃষকের কান্না: তেলের অভাবে পাম্পে দাঁড়িয়ে হতাশ বুদু মিয়া, ফসল হারানোর শঙ্কা

চৌমুহনীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জানা যায়, বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের গনিপুর এলাকার কলেজ রোডে জনৈক ইসমাইল হোসেনের চায়ের দোকানের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মনিরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান গনিপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মালেকের পুত্র এবং মৃত আকলিমা বেগমের সন্তান। ডিবি পুলিশের তল্লাশিতে তার দেহ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চৌমুহনীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০১:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬