সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চৌমুহনীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জানা যায়, বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের গনিপুর এলাকার কলেজ রোডে জনৈক ইসমাইল হোসেনের চায়ের দোকানের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মনিরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান গনিপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মালেকের পুত্র এবং মৃত আকলিমা বেগমের সন্তান। ডিবি পুলিশের তল্লাশিতে তার দেহ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চৌমুহনীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০১:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬