সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে দিনব্যাপী প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও
- আপডেট সময় : ০২:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬–২৭ এর উদ্যোগে সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজশাহীর বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্নকে সামনে তুলে ধরতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় সংগঠনটির ‘প্রজেক্ট অগ্রযাত্রা’
এর দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং একটি সুন্দর ভবিষ্যৎ ঘিরে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়।
এ সম্পর্কে হাল্ট প্রাইজ রাবি ক্যাম্পাস ডিরেক্টর, মৃন্ময় সাহা বলেন, “প্রজেক্ট অগ্রযাত্রার দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে আমরা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, তাদের সংগ্রাম ও স্বপ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি।
আমরা বিশ্বাস করি, শিক্ষা কোনো সুযোগ নয়, প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
তিনি আরও জানান, একজন আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা, এই ছোট্ট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। আমরা চাই, প্রতিটি শিশুর জীবনেই আসুক নতুন সকাল, প্রতিটি স্বপ্ন পাক বাস্তব হওয়ার সুযোগ।
এ সম্পর্কে হাল্ট প্রাইজ রাবি প্রজেক্ট হেড, মোঃ নাজমুল হুদা বলেন, রাবি হাল্ট প্রাইজ এর প্রজেক্ট অগ্রযাত্রার দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ এর প্রজেক্ট হেড হিসেবে আমার কাছে এই উদ্যোগ শুধু একটি আয়োজন নয়, বরং সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা।
আমরা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও তাদের স্বপ্নগুলোকে কাছ থেকে জানতে চেয়েছি। আমাদের বিশ্বাস, একটি শিশুর ভবিষ্যৎ তার পরিচয় বা আর্থিক অবস্থার দ্বারা সীমাবদ্ধ হওয়া উচিত নয়। আমরা হয়তো পরিবর্তনের সূচনা মাত্র করতে পেরেছি, কিন্তু আমাদের প্রত্যাশা ; এই ছোট পদক্ষেপ একদিন বড় সম্ভাবনার পথ তৈরি করবে। কারণ, প্রতিটি শিশুর প্রাপ্য একটি সুন্দর ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম আলো হলো শিক্ষা। ”
এছাড়াও কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র অনুধাবন করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। কারণ, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং তাদের অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।
এই প্রজেক্ট এর মাধ্যমে কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো , বিশেষ সুবিধা, অনুগ্রহ অথবা প্রাধিকার এমন কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার।
উল্লেখ্য, ‘আবেহাও’ একটি নতুন সকালের প্রত্যাশা যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং কোনো স্বপ্ন থেমে যাবে না সুযোগের অভাবে। প্রজেক্ট অগ্রযাত্রা প্রতিটি পদক্ষেপে, সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বক্তারা আশা ব্যক্ত
করেন।



















