সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

দুটি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

পঞ্চম জাতীয় চা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড।

প্রতিষ্ঠানটি ‘বৈচিত্র্যময় চা বাজারজাত’ এবং ‘দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়ক’—এই দুটি ক্যাটাগরিতে চা শিল্পে অসাধারণ অবদানের জন্য পুরস্কার লাভ করে।

পুরস্কার গ্রহণ করেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

চা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট আটটি ক্যাটাগরিতে এবং দুটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন:

একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান: ডিনস্টন চা বাগান

সর্বোচ্চ গুণগত চা উৎপাদনকারী: মধুপুর চা বাগান

শ্রেষ্ঠ চা রফতানিকারক প্রতিষ্ঠান: দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ফিনলে)

শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী: এবিএম আখতারুজ্জামান (পঞ্চগড়)

শ্রমিক কল্যাণে শ্রেষ্ঠ চা বাগান: মির্জাপুর চা বাগান

শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী শ্রমিক: জেসমিন আক্তার (নেপচুন চা বাগান)

বিশেষ পুরস্কার পেয়েছে:

সর্বোচ্চ চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা

সর্বোচ্চ গুণগত চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে জাতীয় চা দিবস ২০২৫-এর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরবর্তীতে তিনি চা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, পুরস্কারপ্রাপ্ত শ্রমিক জেসমিন আক্তার, এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

জাতীয় চা পুরস্কার ২০২৫ দেশের চা শিল্পে গুণগত উন্নয়ন ও উদ্ভাবনী প্রচেষ্টাকে সম্মান জানিয়ে, চা সংশ্লিষ্ট সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুটি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড

আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫