সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা কারাতে দলের নতুন কোচ হলেন আশরাফুল আলম সুমন

Kamal Hossain
  • আপডেট সময় : ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ আগামী ১৬-১৮ এপ্রিল মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করবে নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড় ও নেতৃবৃন্দ।
এই উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা ও সংস্থার সদস্য সচিব মাইন উদ্দিন মিলকি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত লিখিত পত্র প্রদান করেন।
দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা কারাতে দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন। একই সঙ্গে মোঃ রনি ইসলাম রিপনকে টিম ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভার পরে আনুষ্ঠানিকভাবে কোচ সুমনের হাতে দায়িত্বপত্র হস্তান্তর করা হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দলনেতা মোঃ গিয়াস উদ্দিন মিঠু, কোষাধ্যক্ষ ও সহকারী কোচ মোহাম্মদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী কোচ মোঃ রনি ইসলাম রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সহকারী কোচ আব্দুস সোবহান রনি প্রমুখ।
নতুন দায়িত্বপ্রাপ্ত কোচ আশরাফুল আলম সুমন বলেন, “দীর্ঘদিন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ না পেলেও আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে অনবদ্য সাফল্য অর্জন করেছে। আমি আশা করি এবারও নোয়াখালী জেলা কারাতে দল সার্বিকভাবে সাফল্য অর্জন করবে।”
তিনি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ আজাদ এবং ক্রীড়া সংস্থার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা কারাতে দলের নতুন কোচ হলেন আশরাফুল আলম সুমন

আপডেট সময় : ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬