সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লাহোর কালান্দার্সে বাংলাদেশের জোয়ার, একাদশে তিন তারকা?

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স যেন হয়ে উঠেছে বাংলাদেশের এক অনানুষ্ঠানিক প্রতিনিধিদল। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর এবার দলে যোগ দিয়েছেন উদীয়মান লেগ-স্পিনার রিশাদ হোসেন। আজ এলিমিনেটর পর্বে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে এই তিন বাংলাদেশিকে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

বিদেশি খেলোয়াড়ের ঘাটতির মুখে ছয় মাস পর মাঠে ফেরেন সাকিব আল হাসান। যদিও প্রত্যাবর্তনের ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার।

তারপরই সুযোগ পান বাংলাদেশের অফ-স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর সর্বশেষ যোগ দিলেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন, যিনি সদ্য বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে সরাসরি পাকিস্তানে উড়ে গেছেন। গ্রুপ পর্বে লাহোরের হয়ে খেলেছেন ৫টি ম্যাচ, নিয়েছেন ৯টি উইকেট।

আজকের ম্যাচে যদি তিনজনই একাদশে জায়গা পান, তবে পিএসএলের ইতিহাসে এটাই হবে প্রথমবার, যেখানে এক বিদেশি দলের হয়ে একসঙ্গে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সমর্থকদের কাছে এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাহোর কালান্দার্সে বাংলাদেশের জোয়ার, একাদশে তিন তারকা?

আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫