চাটখিলে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা শিমুলের
- আপডেট সময় : ০৯:৪২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা এবং ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ সাইফুল আলম শিমুলের উদ্যোগে মঙ্গলবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৮ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আমির হোসেন স্বপন, নুর নবী চৌধুরী সুমন, জসিম উদ্দিন, ফরিদ আহমেদ, ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নুর আলম, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, যুবদল নেতা শাহজাহান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সৈয়দ সাইফুল আলম শিমুল বলেন, “এই ইউনিয়নের সন্তান হয়েও দীর্ঘ প্রায় ১৭ বছর বিভিন্ন মামলা-হামলার কারণে আপনাদের কাছে আসতে পারিনি। এখন সুযোগ এসেছে আপনাদের পাশে দাঁড়ানোর। ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “দেশ পরিচালনায় যেমন পরিকল্পনা প্রয়োজন, তেমনি এই ইউনিয়নের উন্নয়নের জন্যও আমার সুস্পষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয়রা জানান, ঈদের আগে এমন উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।












