সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে হিট ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৫:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ সংগঠন হিট ফাউন্ডেশন। জাতির এই শোকাবহ মুহূর্তে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, আজ হিট ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সকল থানা, উপজেলা, জেলা, মহানগর, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নানা উৎসবমুখর কর্মসূচির ব্যাপক প্রস্তুতি চলছিল। তবে জাতির শোকের সময়ে আনন্দঘন কোনো আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন কর্তৃপক্ষ।
হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল-আমিন এক অবগতি পত্রে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হিট ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। এ কারণে আজকের নির্ধারিত প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের আজ কোনো ধরনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল-আমিন আরও বলেন,
“মানবাধিকার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি সংগঠন হিসেবে জাতির শোকের দিনে উৎসব নয়, বরং সংযম ও সহমর্মিতাই হিট ফাউন্ডেশনের অবস্থান।”
সংগঠন সূত্রে আরও জানানো হয়, স্থগিত হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
— হিট ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল-আমিন নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে হিট ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ০৫:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫