সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

এতো নির্যাতন করেছিল যে দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি’ — আখতার হোসেনের ভয়াবহ বর্ণনা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে প্রথম গ্রেপ্তারের পর নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,
‘আমার হাঁটুতে এমনভাবে আঘাত করেছিল যে পরের দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারিনি। এই ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়েই আমরা এগিয়ে গেছি।’

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক রাজনৈতিক আলোচনা সভায় তিনি নিজের সেই নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

আখতার হোসেন জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলনের পর তাকে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয়। তিনি বলেন,
‘মোদিকে আমন্ত্রণ জানিয়ে আনা হলো, আন্দোলন হলো, অনেক মানুষ শহীদও হলেন। সেই সময় আমাকে শাহবাগ থেকে গ্রেপ্তার করল পুলিশ।’

এরপর যা ঘটেছিল তা যেন এক দুঃস্বপ্নের মতো—
‘শাহবাগ থানায় নিয়ে আমার হাত দুটি পেছনে বেঁধে চোখ বেঁধে ফেলা হয়। পরে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত খুলে ওপরের দিকে বাঁধা হয়, আর চোখ বাঁধা অবস্থায় শুরু হয় নির্যাতন।’

তিনি বলেন, ‘আমার হাঁটুতে এমনভাবে মারল যে, টানা দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি। তবু ধৈর্য হারাইনি। আল্লাহর ওপর ভরসা রেখেছি।’

আখতার হোসেন আরও জানান, ২০২২ সালেও তাকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করে একইভাবে নির্যাতন করা হয়েছিল।
তার ভাষায়, ‘আমরা নির্যাতনের ভয় পাই না, কারণ সত্য ও ন্যায়ের পথে থাকার শক্তি আল্লাহই দেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এতো নির্যাতন করেছিল যে দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি’ — আখতার হোসেনের ভয়াবহ বর্ণনা

আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫