সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

উত্তরায় বিমান দুর্ঘটনা: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণঘাতী দুর্ঘটনার পর আহতদের বিনা মূল্যে চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২১ জুলাই) রাতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এই নির্দেশনা জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহতদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে হবে।” এ লক্ষ্যে সব বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় বার্ন ইউনিট বা ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ

যেসব বেসরকারি হাসপাতালে জটিলতা মেটানোর সক্ষমতা নেই, তাদেরকে রোগীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার ভয়াবহতায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারিভাবে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরায় বিমান দুর্ঘটনা: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫