সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার (৬ জুলাই) লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদাহ, রাস-ইসা ও আস-সালিফ বন্দরের পাশাপাশি রাস কাথিব বিদ্যুৎকেন্দ্রেও এ হামলা সংঘটিত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্যালাক্সি লিডারশিপের একটি রাডার সিস্টেমকেও লক্ষ্য করে হামলা করেছে, যা হুতিদের নিয়ন্ত্রণাধীন এবং হোদেইদাহ বন্দরে নোঙর করা ছিল।

তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এটি ইয়েমেনে প্রায় এক মাস পর ইসরায়েলের প্রথম বিমান হামলা। এর আগে একই দিনে হুতিরা ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে, যার প্রতিরোধ করেছে ইসরাইলি বাহিনী।

ইসরায়েলি সেনারা জানায়, ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী রোববার ইসরাইলের দিকে আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

হুতিরা এই হামলার জবাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার কথা নিশ্চিত করেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা

আপডেট সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫