সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলনে উত্তেজনা: কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ল পুলিশ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার কিছু আগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি মিছিল শাহবাগ মোড় থেকে যমুনা টেলিভিশন ভবনের দিকে অগ্রসর হয়। মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এতে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে আন্দোলনকারীরা ওই আহ্বানে সাড়া না দিলে বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামান ও অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। ঘটনার সময় কিছু আন্দোলনকারীকে আটক করতেও দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইল, মৎস্যভবন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতি ও কড়া নজরদারিতে আন্দোলনকারীদের ধীরে ধীরে মৎস্যভবন এলাকার দিকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে পুলিশি পদক্ষেপ নেওয়ার আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে যমুনা টেলিভিশনের সঙ্গে আলোচনায় পাঠানোর প্রস্তাব দেন। পাশাপাশি ১০ মিনিটের সময়সীমা দিয়ে কাকরাইল মোড় থেকে সরে.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলনে উত্তেজনা: কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ল পুলিশ

আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫