সর্বশেষ
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭ জন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ইতালির রোমে একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে রোমের প্রেনেস্তিনো এলাকার একটি গ্যাস স্টেশনে এই বিস্ফোরণ ঘটে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। রোমা টুডে-তে প্রকাশিত ছবিতে দেখা যায়, আকাশে বিশাল আগুনের গোলা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগের মতে, পুরো পেট্রল স্টেশন প্রায় ধ্বংস হয়ে গেছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন, যার মধ্যে স্টেশনটির ম্যানেজারও আছেন। দমকল বিভাগের একজন সদস্যও আহতদের তালিকায় আছেন। আহতদের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়।

একজন অ্যাম্বুলেন্স সার্ভিস কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ২৮ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পোপ লিও চতুর্দশ এক্সে সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার ধর্মপ্রদেশের কেন্দ্রে অবস্থিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আহতদের জন্য প্রার্থনা করছি। আমি এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।”

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২ জন মারাত্মকভাবে দগ্ধ হয়ে ভেন্টিলেশনে আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, একটি ট্রাক পেট্রল পাইপলাইনে ধাক্কা দিলে গ্যাস লিক হয় এবং তা থেকেই আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭ জন

আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫