সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১ জুন বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ,ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১ জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এসব নতুন নোট রাজধানীর মতিঝিলস্থ কেন্দ্রীয় ব্যাংক অফিস থেকে সরবরাহ করা হবে। পরবর্তীতে ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে এই নোটগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

নতুন নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বলে জানা গেছে। গত ঈদেও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পূর্বের নকশার নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক।

ঈদ উপলক্ষে চকচকে নতুন নোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও চাহিদা বরাবরই বেশি থাকে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি আরও জানান, “এই ঈদের আগে কেবল ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটই বাজারে ছাড়া হবে। ঈদের পরে ৫, ১০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নতুন নোট ছাপার কাজ শুরু করা হবে।”

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে ঈদের বাজারে নতুন নোটের জোগান বাড়বে এবং মানুষের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১ জুন বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ,ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

আপডেট সময় : ০১:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫