সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল আহমদ
  • আপডেট সময় : ০২:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

রবিবার, ২১ জুন, আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মো: সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সারওয়ার আলমের প্রত্যাহারের ঘটনা এমন সময়ে ঘটল, যখন হজরত শাহজালাল (রহ.) মাজারের তহবিল ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগ সিলেটসহ দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও মতভেদও দেখা যায়।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে আলোচিত এই কর্মকর্তা ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন।
তাঁর দায়িত্বকালে নেওয়া কিছু সিদ্ধান্ত প্রশংসিত হলেও কয়েকটি বিষয় নিয়ে সমালোচনাও তৈরি হয়। ফলে প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন পরিসরে তিনি ছিলেন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু
প্রত্যাহারের পর সিলেটের প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে নতুন জেলা প্রশাসক নিয়োগ এবং প্রশাসনের পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

আপডেট সময় : ০২:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬