সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার লতব্দী ইউনিয়নের কাঠসাগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিরাজদিখান থানার এসআই ছিদ্দিকুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক হোসেন (৩০), পিতা: ইউসুফ, সাং: গোডাউন বাজার, লতব্দী ইউনিয়ন এবং অনিক বেপারী (৩৫), পিতা: শনি বেপারী, সাং: কাঠসাগড়া, লতব্দী ইউনিয়ন, উভয়েই সিরাজদিখান উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অনিক বেপারীর টিনশেড ঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০১:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬