সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিটি সমাজ কল্যাণ সংস্থার অনুষ্ঠানে সম্মানিত হলেন চলচ্চিত্র অভিনেতা জুনিয়র দিলদার (শিপন)

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৫:২১:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

ঢাকা: সিটি সমাজ কল্যাণ সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দ্বিদলীয় রাজনীতির দেশে অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি’ শীর্ষক আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আইডিইবি ভবনের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজ, সংস্কৃতি ও রাজনীতির বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী ফয়সাল এবং পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ। অতিথিরা তাঁদের বক্তব্যে দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক অগ্রগতিতে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি সুস্থ ও কার্যকর দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ‘নুপুরের ঝংকার’। নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন। সাংস্কৃতিক পর্ব শেষে সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজনদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জুনিয়র দিলদার (শিপন) বিশেষ সম্মাননা লাভ করেন। প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু তাঁর হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত অতিথিরা অভিনেতা জুনিয়র দিলদারের দীর্ঘদিনের অভিনয় জীবনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আসাদুজ্জামান আনিস। তাঁর সুনিপুণ পরিচালনা ও উপস্থাপনায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।

আয়োজক সিটি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই সমাজসেবা, সংস্কৃতি ও মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিটি সমাজ কল্যাণ সংস্থার অনুষ্ঠানে সম্মানিত হলেন চলচ্চিত্র অভিনেতা জুনিয়র দিলদার (শিপন)

আপডেট সময় : ০৫:২১:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬