সর্বশেষ
নালিতাবাড়ীতে ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনে এমপি ফাহিম চৌধুরী রাজস্থলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ (এক) জন। অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১ শার্শায় বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, ৭ মামলার আসামি। Kde mohu získat free spiny bez vkladu a risku?

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা আরও সুসংহত করতে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে।

সীমান্ত পাহারায় যুক্ত করা হয়েছে দুটি এটিভি (ATV) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তের দুর্গম ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বিজিবি। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা যাচাই ও সদস্যদের প্রস্তুতি জোরদার করতে বিশেষ মহড়াও পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি জনবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবির এ উদ্যোগের ফলে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি পাবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন আধুনিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

আপডেট সময় : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬