নালিতাবাড়ীতে ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনে এমপি ফাহিম চৌধুরী
- আপডেট সময় : ১২:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী–হালুয়াঘাট সড়কের আড়াইআনি বাজার সংলগ্ন চলমান ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি সরেজমিনে নির্মাণাধীন ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কাজের মান ও অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়দের যাতায়াত সহজ ও নিরাপদ করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার শরিফউদ্দিন আহম্মেদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


















