সর্বশেষ
শার্শায় বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, ৭ মামলার আসামি।
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০২:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোঃ আরিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে উপজেলার চটকাপোতা গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। তিনি চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই দুটি অস্ত্র মামলা, দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশি নিরাপত্তায় শনিবার আদালতে পাঠানো হয়েছে



















