সর্বশেষ
গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত যশোর শহরে অজ্ঞাত দুর্বৃত্তের ০২ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের এবং মামলায় ৯ জন আটক শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup(নেশা জাতীয়) আটক রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯ ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ নভেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে মাদরাসায় প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এছাড়াও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিগত দিনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া
শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার, বৃত্তি ও স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সমবেত পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার শিক্ষক মন্ডলী, এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষপর্বে জুমার নামাজের পর সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬