অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম
- আপডেট সময় : ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় পশ্চিমপাড়ার রবিউলের ছেলে মোশারফের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইস্তেহাক আহম্মেদ শাওন, সময় টিভির সাংবাদিক মোঃ আজিজুল হক, যুবদল নেতা মোঃ উজ্জ্বল হোসেন ও শামসুজ্জামান শামি।
এ সময় তাঁরা মোশারফের খোঁজখবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয়রা তাঁদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।


















