সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

শাজাহানপুরে ‘শিলা মনি রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

 বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় স্বনামধন্য শিলা মনি রেস্টুরেন্ট-এর দ্বিতীয় শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৬ জুন) বাদ এশা নতুন শাখাটি বি-ব্লক মাস্টার প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিক ইকবাল। এসময় শিলা মনি রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী সাইদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, শিলা মনি রেস্টুরেন্টের নতুন শাখাটি শাজাহানপুরের খাদ্যপ্রেমীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপস্থিত সকলেই নতুন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাজাহানপুরে ‘শিলা মনি রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় : ১২:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬