সর্বশেষ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ

রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:৫০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

 রংপুরের গংগাচড়া উপজেলায় জাল নোট তৈরির একটি গোপন চক্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৪) উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও তা বাজারে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র‌্যাব-১৩ (রংপুর)-এর যৌথ আভিযানিক দল ৩১ মার্চ বিকেলে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানটি ছিল গোয়েন্দা তথ্যনির্ভর এবং পূর্বপরিকল্পিত, যা চক্রের কার্যক্রমে বড় ধরনের আঘাত হেনেছে। এর আগে ২৯ মার্চ পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেল মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি জাল নোট তৈরি করে তা আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করতেন। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিশেষ ক্ষমতা আইন, প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১

আপডেট সময় : ১০:৫০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬