সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মহাদেবপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

গ্রেপ্তারকৃতদের রবিবার সকালে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে মানিক সরকার (৪৮), শিবরামপুর মধ্যপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে রেজাউল করিম (৩২) এবং একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সাহেব আলী (৫৫)।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দেশের অন্যান্য অঞ্চলের মতো মহাদেবপুরেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে সবাইকে আরও সচেতন হতে হবে। কেউ মাদক ব্যবসায় জড়িত বা সংশ্লিষ্ট থাকলে তার সম্পর্কে সঠিক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন রেজা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫