সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুন শনিবার অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার। প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মানাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ডেঙ্গু বিস্তার রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ র‍্যালিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬