সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ১ নং আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৯, নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ, ১২ মে মঙ্গলবার স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে প্রতিমন্ত্রী রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজ হবে বলে মন্তব্য করেন। এ রাস্তার উন্নয়নের সুফল এলাকার সমস্ত জনগণ ভোগ করবে এবং অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তার উন্নয়ন কাজের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাস্তার কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রীর সাথে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, এমপি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা, হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:২৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬