সর্বশেষ
তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে

ভোররাতে ডাকাতের হানা, গ্রিল কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভোররাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ইসমাইল খান (৮০) নামের এক বৃদ্ধকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। একইসঙ্গে তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ডাকাতির ঘটনায় আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। সালেহা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত ইসমাইল খান মৃত হাজী আব্দুল খানের ছেলে। তিনি বিবির বাগিচা ১ নম্বর গেটের খান ভিলায় বসবাস করতেন।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, “আমাদের পাঁচতলা একটি বাড়ি রয়েছে, যার দ্বিতীয় তলায় বাবা-মা থাকেন। আমি থাকি রায়েরবাগে। আজ ভোরে ডাকাতরা গ্রিল কেটে বাড়িতে ঢুকে বাবা-মাকে জিম্মি করে লুটপাট চালায়। এরপর বাবাকে বালিশচাপা দিয়ে অচেতন করে এবং মাকে কুপিয়ে গুরুতর আহত করে।”

তিনি আরও বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, বাবা আর বেঁচে নেই।”

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোররাতে ডাকাতের হানা, গ্রিল কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক

আপডেট সময় : ০২:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫